মসজিদে নববির সেই কোরআন প্রেমিক মুসল্লির ইন্তেকাল

মসজিদে নববির সেই কোরআন প্রেমিক মুসল্লির ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শায়খ মুহিউদ্দীন হাফিজুল্লাহ ১০৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। গত শনিবার (১৯ জুন) বাদ ফজর তিনি না ফেরার দেশে চলে যান। তার এ ১০৭ বছরের জীবনে ৫০ বছরই একনাগাড়ে মসজিদে নববীর সান্নিধ্যে কাটিয়েছেন।

ইমাম বুখারীর জন্মস্থানেই তার জন্ম বলে তিনি জানিয়েছিলেন। স্ত্রী-পরিজন বিহীন এই মানুষটি মদিনার এক সৎকর্মশীলের বাসায় বসবাস করতেন।

তাকে বলা হতো কোরআনের বন্ধু। পাঁচ ওয়াক্ত নামাজ তিনি মসজিদে নববিতে জামায়াতের সঙ্গে আদায় করতেন। তাকে আল-বাকি বরস্থানে দাফন করা হয়েছে। এখানে রাসুলের (সা.) সাহাবিদেরও কবর রয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়ে তাকে আল্লাহর অলী হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে।

সুত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *