পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামিক ফাউন্ডেশন বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ (দ্বিতীয় ঢেউ) পরিস্থিতিতে দেশের মসজিদগুলোতে আগত মুসল্লিদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার আহ্বান জানিয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করার জন্য সব মসজিদের পরিচালনা কমিটি, ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সোমাবর (০৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
ইফার নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে সব মুসল্লির মাস্ক পরা নিশ্চিত করতে হবে। প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে আবশ্যিকভাবে মাস্ক পরে প্রবেশের জন্য মসজিদের মাইকে প্রচারণা চালাতে হবে। এ বিষয়ে মসজিদের ফটকে ব্যানার প্রদর্শন করতে হবে। বিষয়টি মসজিদ কমিটি নিশ্চিত করবেন। কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
/এএ


