মসজিদে বিস্ফোরণ; গ্রেফতার তিতাসের ৮ জন

মসজিদে বিস্ফোরণ; গ্রেফতার তিতাসের ৮ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের তল্লা এলাকার বায়তুস সালাম মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্রেফতাররা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপ ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।

ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এ পর্যায়ে আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *