মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পাথেয় রিপোর্ট : কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ সাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ছোট মহেশখালীর কালমাদিয়া এলাকায় গহিন বনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত সাহাব উদ্দিন সন্ত্রাসী বাহিনীর সদস্য। তিনি কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামের আবদুর রহিমের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ ১৬ মামলা রয়েছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ভোরে সন্ত্রাসী দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ কালমাদিয়া এলাকার গহিন বনে যায়। এ সময় সেখানে প্রায় তিন ঘণ্টা গোলাগুলি হয়। পরে গুলি থেমে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় সাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চারটি এলজি এবং ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *