মাইক্রোবাস খাদে পড়ে পুলিশের দুই এসআইয়ের মৃত্যু

মাইক্রোবাস খাদে পড়ে পুলিশের দুই এসআইয়ের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা দু’জনেই সোনসারগাঁ থানায় কর্মরত ছিলেন।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আরও এক সহকারী উপপরিদর্শক(এএসআই) আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম। তিনি জানান, জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি অপারেশনের ব্রিফিং শেষে থানার দিকে ফিরছিলেন তারা। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মাইক্রোবাস রাস্তার পাশে একটি পানি জমা খাদে গিয়ে পড়ে। ওই মাইক্রোবাসে দুই এসআই, এক এএসআই ও দুইজন কনস্টেবল ছিলেন। এদের মধ্যে দুইজন এসআই মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *