মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল

মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফো ডটকম : সিলেটের প্রখ্যাত আলেম শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে বয়স তার হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও মুরিদান রেখে গেছেন। তার ছেলে মাওলানা মোহাম্মদ নগরীর নয়াসড়ক জামে মসজিদের ইমাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, গলমুকাপনী গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। তিনি ব্লাড প্রেসার, ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও ভুগছিলেন। তার জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনে অনুষ্ঠিত হবে।

মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। জমিয়তের প্রতীক খেজুর গাছ নিয়ে ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচনও করেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *