মাওলানা খলিলুর রহমানের ইন্তেকাল, মাকবারারে আজিজে দাফন

মাওলানা খলিলুর রহমানের ইন্তেকাল, মাকবারারে আজিজে দাফন

পাথেয় রিপোর্ট : চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মীর খলিলুর রহমান মাদানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২ টা ৫০ মিনিটে জামিয়া পটিয়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা ফোরকান উল্লাহ পটিয়াভীর সুত্রে জানা যায়, মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি ১ স্ত্রী ও ৪ ছেলে সন্তানসহ অসংখ্য ছাত্র, দোস্ত আহবাব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস শায়খ আব্দুল জাব্বার ইউনুছ (হাজী সাহেব হুজুর) (রহ.)-এর জামাতা। এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মীরের বাড়ির স্থায়ী বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাদ যোহর আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহর ইমামতিতে জামিয়া প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান মাকবারারে আজিজে তাকে দাফন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *