মাওলানা সাদের উপর আমার কোন ইলজাম নেই : আবদুল খালেক মাদরাজী

মাওলানা সাদের উপর আমার কোন ইলজাম নেই : আবদুল খালেক মাদরাজী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (দেওবন্দ) : তাবলীগ জামাতের বিশ্ব মারকায নিজামুদ্দীনের দায়িত্ব পালনকারী মাওলানা সাদ কান্ধলভীর উপর আমি কোন আপবাদ, তোহমত লাগাইনি উল্লেখ করে দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদরাজি বলেছেন, কিছুসংখ্যক মানুষ আমার বক্তব্য না বুঝে মিথ্যাচার করছে এবং বলছে আমি মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে কথা বলছি। তাঁর অনুসরণ করতে বারণ করেছি।

মাওলানা আব্দুল খালেক মাদরাজি ভারতে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানান, আমি মাওলানা সাদ কান্ধলভীর উপর কোন ইলজাম আরোপ করিনি। আমি এতটুকুই বলেছি যতটুকু উপমহাদেশের সবচেয়ে বড় দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের ঐতিহ্যবাহী দারুল উলূম দেওবন্দ তাবলীগ জামাতের সুরক্ষা ও শৃঙ্খলার জন্য বলেছে। আমি মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে বা তাকে অনুসরণ করা না করার বিষয়ে কোন কথা বলিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে গ্রামাঞ্চল থেকে আসা একটি প্রতিনিধি দল মাওলানা আব্দুল খালেক মাদরাজির সঙ্গে সাক্ষাৎ করে। তখন দারুল উলূম দেওবন্দের নায়েমে মুহতামিম তাদের সঙ্গে তাবলীগ জামাতের বর্তমান সংকট নিয়ে আলোচনা করেন এবং মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে দারুল উলূম দেওবন্দের মতাদর্শ তাদেরকে জানান।

ভারতের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গ্রাম অঞ্চল থেকে আসা প্রতিনিধি দল মাওলানা আব্দুল খালেক মাদরাজির কাছে জানতে চায়, মাওলানা সাদ কান্ধলভী নাকি তার বিতর্কিত বক্তব্যগুলো থেকে রুজু করেছেন এবং দারুল উলূম দেওবন্দ তার রুজুনামা গ্রহণ করে নিয়েছে। এই সম্পর্কে কথা বলতে গিয়ে মাওলানা মাদরাজি মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে তাদেরকে দারুল উলূম দেওবন্দের সঠিক মতাদর্শটা জানান। কিন্তু তারা মাওলানা আব্দুল খালেক মাদরাজি বক্তব্যের ভুল বুঝে নিজেদের মত প্রচার করতে থাকে।

আরেকটি সূত্রে জানা যায়, প্রতিনিধি দল মাওলানা আব্দুল খালেক মাদরাজিকে বলেন, কেউ কেউ বলছে মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে দারুল উলূম দেওবন্দের কোন ফতওয়া দেয়নি, দেওবন্দের নামে জাল ফতওয়া প্রচার করা হয়েছে। তখন মাওলানা আব্দুল খালেক মাদরাজী বলেন, মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে দারুল উলুম দেওবন্দ ফতওয়া দিয়েছে, কোন জাল ফতওয়া প্রচার করা হচ্ছে না।

ডেইলি হামারা সমাজের সূত্রে জানা যায়, দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম তার বিবৃতিতে বলেন, গ্রামাঞ্চল থেকে আসা প্রতিনিধি দলের সঙ্গে তাবলীগ নিয়ে কথা বলার সময় মাওলানা সাদ কান্ধলভীর উপর কোন ইলজাম লাগাইনি বা ইলজাম লাগানোর কোন উদ্দেশ্য ছিল না। বরং আমি এমনটাই বলেছি যেমনটা তাবলীগ জামাতের সুরক্ষা ও শৃঙ্খলার জন্য দারুল উলুম দেওবন্দ বলেছে।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ, উর্দু ডেইলি পত্রিকা, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির

প্রতিনিধি দলের সঙ্গে আলাপনের অডিওটি শুনতে পারেন

https://www.youtube.com/watch?v=tXZGj8Jas-o

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *