মাওলানা সিদ্দুকুল্লাহর নিরাপত্তা তুলে নেয়ায় পশ্চিম বঙ্গ জমিয়তের ক্ষোভ

মাওলানা সিদ্দুকুল্লাহর নিরাপত্তা তুলে নেয়ায় পশ্চিম বঙ্গ জমিয়তের ক্ষোভ

পাথেয় ডেস্ক : মাওলানা সিদ্দুকুল্লাহর নিরাপত্তা তুলে নেয়ায় পশ্চিম বঙ্গ জমিয়ত ক্ষোভ প্রকাশ করেছে। পশ্চিম বঙ্গ রাজ্য জমিয়তে উলামার ওয়ার্কিং কমিটির সভায় নেতারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ১৫ এপ্রিল ২০১৮ রোববার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পশ্চিম বঙ্গে নির্মাণাধীন জমিয়ত ভবনের অর্থ সংগ্রহ বিষয়ে আলোচনা হয়। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আগত ৩৫ জন সদস্য মাওলানা সিদ্দিকুল্লাহর পেশকৃত বিষয়ে আলোচনায় অংশ নেন। তারা মন্ত্রীর প্রাপ্য অধিকার সরকারি গাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছেড়ে দেয়ায় দুঃখপ্রকাশ করেন। তারা বলেন, আল্লাহ তো আপনাকে সহযোগিতা করবেনই ইনশাআল্লাহ জমিয়তসদস্যরাও আপনার পাশে থাকবে সবসময়।

পশ্চিম বঙ্গ রাজ্য জমিয়তে উলামার প্রেস সচিব মুহাম্মদ ইনযামামুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে রোববার বলা হয়, জমিয়ত মনে করে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের এবং মূখ্যমন্ত্রীরূপে শ্রীমতি মমতা ব্যানার্জির প্রয়োজনীয়তা আছে।
সভায় তারা মূখ্যমন্ত্রীকে সবকিছু অবহিত করার জন্য মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে অনুরোধ জানান।

https://scontent.fdac5-1.fna.fbcdn.net/v/t1.15752-9/30706342_445531199212303_7578879821434847232_n.jpg?_nc_cat=0&oh=4996c65eda3abe0151828af8dc5f8bc9&oe=5B7036AB

 

তথ্য সংগ্রহ : আবদুল্লাহ শাকির                                          সম্পাদনা : মাসউদুল কাদির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *