মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বাশার ডাকাত দলের সদস্য। তার নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে। নিহত সোহাগের মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দিবাগত রাতে মহম্মদপুরে রামপুর এলাকায় ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। এসময় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতেই গুলিবিদ্ধ হয়ে বাশারের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রাম দা উদ্ধার করেছে। নিহত সোহাগের নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *