মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

পাথেয় রিপোর্ট : প্রায় প্রতিদিনই পুলিশি অভিযানে মাদক ব্যবসায়িরা ধরা পড়ছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ২৬ জন অপরাধীকে।

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায় ,গ্রেফতারদের কাছ থেকে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৩ পুরিয়া হেরোইন, ২ কেজি ৬৯ গ্রাম গাঁজা ও ৬ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে ২২টি মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার দিনভর মাদকবিরোধী অভিযানে আরও ৪০ জনকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *