মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৬ গ্রাম (২১০ পুরিয়া) হেরোইন, দুই কেজি ২৫৫ গ্রাম (৮০ পুরিয়া) গাঁজা, সাত বোতল ফেনসিডিল ও চার হাজার ৩৫৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *