মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪১২ পিস ইয়াবা, ৩০০ মিলি দেশি মদ, ৪ বোতল ফেনসিডিল, ২২৮ গ্রাম ১৫০ পুরিয়া হেরোইন ও ২৩ কেজি ১৭৫ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *