মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৫০

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৫০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আরো ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫০ জনকে আটক আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩৯ গ্রাম (এক হাজার ১২১ পুরিয়া) হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও দুই হাজার ৯৬ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *