মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআইয়ের মৃত্যু

মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআইয়ের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকসেবীর ছুরিকাঘাতে রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএসআই পেয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের বাসিন্দা। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী পলাশকে আটক করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার আবু মারুফ হোসেন জানান, পেয়ারুল ইসলাম ২০১২ সালে পুলিশে যোগদান করেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবীকে ধরতে কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় যান এএসআই পেয়ারুল ইসলাম। সেখানে গাঁজাসহ পলাশকে আটক করেন তিনি। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে পেয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বেলা ১১টার দিকে তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *