মাদকের বিরুদ্ধে শপথ নিলো ফরিদপুরের ৫শ শিক্ষার্থী

মাদকের বিরুদ্ধে শপথ নিলো ফরিদপুরের ৫শ শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে ৫শ’ শিক্ষার্থী। ‘স্বপ্ন যেখানে গণিতময়’ স্লোগানকে সামনে রেখে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণিত অলিম্পিয়াড বিষয়ক সভায় এ শপথ নেয় তারা।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (ম্যাথ) কমিটির আয়োজনে শুক্রবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘উৎকর্ষ’ নামের একটি বেসরকারি শিক্ষামূলক সংগঠন অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে।

ম্যাথ কমিটির সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, ফরিদপুর র্যাব ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, সদরপুর এসিল্যান্ড জোবায়ের রহমান রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম প্রমুখ।ফরিদপুর র্যাব অধিনায়ক রইছ উদ্দিন অনুষ্ঠানে যোগ দেয়া ৫শ শিক্ষার্থীকে মাদককে না বলে হাত তুলে শপথ পাঠ করান।

এ সময় তিনি বলেন, মাদক সমাজের একটি ভয়াবহতা। মাদক মুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্ব স্ব জায়গায় থেকে মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদরপুর মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, প্রধান শিক্ষক মো. জায়েদুর রহমান খান, শিক্ষক রহিমা খাতুন, মোল্যা মো. ফরিদুল ইসলাম, গণিত অলিম্পিয়াড সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সজিব, উৎকর্ষ’র পরিচালক কাজী তাওহিদ, সদস্য শাওন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *