মাদক বিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ১৮

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ১৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৩১০ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ৩৮ বোতল ফেন্সিডিল, ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৫ টি নেশাজাতীয় ইনজেকশন ও ২ ক্যান বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সকাল ছয়টা থেকে রোববার (২২ নভেম্বর) ২২ নভেম্বরসকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪ টি মামলা রুজু হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *