মাদক বিরোধী অভিযানে আটক ৩১

মাদক বিরোধী অভিযানে আটক ৩১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ হাজার ২৫০ পিস ইয়াবা, ১৫ কেজি ৬০ গ্রাম গাঁজা, ৮৩ গ্রাম হেরোইন, ১০ বোতল দেশিমদ ও ৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১৯টি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *