মাদক সংশ্লিষ্টতায় ৪২ জনকে আটক

মাদক সংশ্লিষ্টতায় ৪২ জনকে আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৫০.৫ গ্রাম হেরোইন, ৩৭৬৭৫ পিস ইয়াবা, ১০ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৩৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৯ মার্চ ২০২৩ (রবিবার) সকাল ছয়টা থেকে আজ ২০ মার্চ ২০২৩ (সোমবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *