মাদরাসা শিক্ষার্থীদের জন্য উগ্রবাদ বিরোধী রচনা প্রতিযোগিতা

মাদরাসা শিক্ষার্থীদের জন্য উগ্রবাদ বিরোধী রচনা প্রতিযোগিতা

পাথেয় রিপোর্ট : মাদরাসা শিক্ষার্থীদের জন্য উগ্রবাদ বিরোধী রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে ইসলাম শিক্ষা’ বিষয়ে সর্বোচ্চ ৫০০০ শব্দের মধ্যে রচনা লিখে আগামী ২০ জুন বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে। বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

আগামী ২৫ জুন হতে ১ জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশের সন্ত্রাসদমন ও আন্তর্জাতিক অপরাধী প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সপ্তাহব্যাপী ‘সহিংস উগ্রবাদ বিরোধী সচেতনা সপ্তাহ’ পালিত হতে যাচ্ছে। এ উদ্দেশ্যে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সহিংস উগ্রবাদ বিরোধী সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাদরাসা শিক্ষার্থীদের নিকট থেকে রচনা আহবান করা হচ্ছে।

রচনা পাঠানোর ঠিকানা : উপ-কমিশানার, কাউন্টার টেরোরিজম, বিভাগ, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ৩৬ মিন্টো রোড, ঢাকা। ইমেইল : dcct.ct@dmp.gov.bd

পুরস্কার : ১ম পুস্কার ৫০ হাজার টাকা, ২য় পুরস্কার ৩০ হাজার টাকা ও ৩য় পুরস্কার ২০ হাজার টাকা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *