মাদানী সৌরভ ছড়িয়ে পড়ুক বিশ্বময়

মাদানী সৌরভ ছড়িয়ে পড়ুক বিশ্বময়

মাদানী সৌরভ ছড়িয়ে পড়ুক বিশ্বময়

মাওলানা আমিনুল ইসলাম : একজন ফেদায়ে মিল্লাতের খলিফা। আপাদামস্তক মাদানী চেতনায় সুশোভিত। আজীবন সংগ্রামী। বাতিলের মোকাবেলায় আপোসহীন। ফেদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী সারা জীবন উম্মতের ফিকিরে কাটিয়ে ছিলেন। তাঁর নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন দেশ ও জাতির জন্য। যিনি সারাটা বছর সফর করতেন। বিশ্বব্যাপি মানুষের দ্বারে দ্বারে ঘুরে দ্বীনের দাওয়াত পৌছাতেন।

এত ব্যস্ততা আর মানুষের খেদমতের মধ্য দিয়ে তিনি তাঁর বুজুর্গি ধরে রেখে ছিলেন। তায়াল্লুক মায়াল্লাহ ছিল সীমাহীন। মহান প্রভুর সাথে নিবিড় সম্পর্ক ছিল তাঁর।

প্রতি রমজান ফেদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী ( রহঃ) ইতিকাফ করতেন। যেখানে হাজারো আলেম উলামা জমা হত। এক নুরানী পরিবেশ তৈরী হত মাদানী খানকাতে।

ঠিক সেই ফেদায়ে মিল্লাতের একজন জবরদস্ত খলিফা, দারুল উলুম দেওবন্দের সুর্য সন্তান আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ সাহেব সেই আসআদ মাদানী ( রহঃ) এর সিলসিলা চালু রেখেছেন।

আল্লামা মাসউদ সাহেব প্রতি রমজানেই ইতিকাফ করেন। বহু বছর ধরে চৌধুরী পাড়া ঝিল মসজিদে ইতিকাফ তিনি চালু রেখেছেন। এবছর ও তিনি সেখানে ইতিকাফ করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু ওলামায়ে কেরাম জমা হয়েছেন সেখানে। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শায়খুল হাদীস, মুহাদ্দিস, মুদাররিস আল্লামা মাসঊদের সাথে ইতিকাফ করছেন।

আল্লামা মাসউদ সাহেব এবং বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম এখন ইতিকাফের মহান আমলে তাঁরা মনোনিবেশ করেছেন। সময়টা কাটছে তাঁদের আল্লাহর ঘরে। তারা যেন আল্লাহর হাওলায় চলে গেছেন। মহান আল্লাহর প্রেমে তাঁরা মাতুয়ারা। এক আল্লাহর ইবাদতে মশগুল। তাঁর দরবারে ফরিয়াদ আর রোনাজারি হচ্ছে।

আসলে এসব মনীষিদের যেরকম ইলমী মাহারাত, ইলমী যোগ্যত্যা, যেমন তারা দেশ ও জাতিকে নিয়ে অসম্ভব ফিকির করেন। তেমনি রয়েছে তাঁদের বুজুর্গি।মহান আল্লাহর সাথে তাঁদের নিবিড় সম্পর্ক।

এসব মহা মানব গণ রেজায়ে মাওলার উপর ভরসা করে চলে। মহান প্রভুর সাথে বন্ধুত্ব কায়েমই তাদের মুল লক্ষ্য। সারা যিন্দেগী তারা উৎসর্গ করেছেন, দেশ ও জাতির কল্যাণের জন্য। উদ্দেশ্য একটাই, মহান আল্লাহর ভালবাসা।

তিনি কিন্তু মহা ব্যস্ত। রাবেতা আলম আল ইসলামীর মিটিংএ বাংলাদেশের পক্ষ থেকে তিনি সৌদি আরবে গিয়েছেন। যেখানে তিনি বিশেষ মর্যাদায় ভুষিত হয়েছেন। দেশে এসে ভক্তবৃন্দের সাথে ইতিকাফে শরীক হবেন বলে আশা করা যাচ্ছে। মহান প্রভুর সন্তুষ্টি অর্জনেই তাঁর কামিয়াবী। আল্লাহ তায়ালা আল্লামা মাসউদ সাহেবকে আরো বড় করুন। আমিন।

লেখক : শিক্ষক ও সমাজ বিশ্লেষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *