মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মাদারীপুর সদরে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ছিলারচর এলাকার রিফাত বালি (১৯) ও মারুফ সরদার (৩০)।

জানা গেছে, রিফাত ও মারুফ মোটরসাইকেলে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের পখিরা এলাকার আসমত আলী খান টোল প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় রাস্তার সঙ্গে ঘর্ষণে শরীর আঘাত প্রাপ্ত হয়ে একজনের শরীর থেকে পা ছিন্ন হয়ে যায়।

মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, নিহতদের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। ঘাতক নসিমনের চালক পালিয়ে গেছে।

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দীন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *