পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট মহানগর শাখার এক জরুরি পরামর্শ সভা মঙ্গলবার নগরীর উপশহর জামিআ লুগাতুল আরাবিয়ার অনুষ্ঠিত হয়। শাখা আহ্বায়ক শাইখ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা আহ্বায়ক মাও. আব্দুস সালাম, জেলার সদস্য সচিব তাহুরুল হক জকিগঞ্জী, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা রিয়াদ আহমদ, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা ফয়জুল হাসান, মহানগর সদস্য সচিব মাওলানা আরিফ রব্বানী, যুগ্ম সচিব মাওলানা মুজাক্কির আহমদ, মাওলানা শাহ নেছার আহমদ, মাওলানা আব্দুল করিম, মাওলানা শাহাজাহান আহমদ প্রমুখ।
সভায় আগামী ২৭ মার্চ মঙ্গলবার সংগঠনের জেলা ও মহানগর কাউন্সিল ও কর্মী সম্মেলন সফলে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সিলেটের জৈন্তাপুরের তথাকতিথ একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এতে নিহত শাইখ আব্দুল্লাহ হরিপুরী (রহ.) প্রতিষ্ঠিত দারুল হাদীস হরিপুর মাদ্রাসার মেধাবী ছাত্র শহীদ মুজাম্মিল আলীর হত্যাকারীদের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।


