মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শহর থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুবিধার্থে এই সিদ্ধান্ত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩১ মার্চ) এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মারিউপোল থেকে জাপোরিজ্জিয়ায় একটি মানবিক করিডর চালু করা হবে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বারডিয়ানস্ক হয়ে বেসামরিকেরা মারিউপোল ছাড়তে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই মানবিক করিডোরের সফলতার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সরাসরি অংশগ্রহণের প্রস্তাব দিচ্ছি।’

এই মানবিক করিডোরের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা প্রদর্শনের নিশ্চয়তা লিখিতভাবে নিশ্চিত করতে কিয়েভকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *