মার্কিন জোটের হামলা সিরিয়ায় নিহত ২৭

মার্কিন জোটের হামলা সিরিয়ায় নিহত ২৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২৭ জনের বেশি নিহতে হয়েছেন। জানা যায়, নিহতদের মধ্যে আটটি শিশুও রয়েছে।

সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর জানিয়েছে, জোটের জঙ্গিবিমান গতকাল ২১ ডিসেম্বর শুক্রবার ইউফ্রেটিস নদীর পূর্ব-তীরে অবস্থিত আল শাফা গ্রামে বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি নিহত হয়। এসওএইচআর প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, আল শাফায় আজ সকালে অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া, হামলায় আরো বহু ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, নিহত বেসামরিক ব্যক্তিদের মধ্যে আটটি শিশুও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার দুইদিন পর এসব ব্যক্তির নিহতের খবর এলো।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন ছাড়াই সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে। তারা দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এ পর্যন্ত মার্কিন নেতৃত্বধীন জোটের হামলায় দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির নমুনা দেখা যায় নি। বরং বেসামরিক লোকজন নিহত হয়েছে এবং দায়েশকে উল্টো সহযোগিতা করার বহু খবর বের হয়েছে।

এদিকে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার ওপর হামলা জোরদার করবে তেল আবিব। তিনি তার বলেন, আমরা সিরিয়ায় ইরানি সেনাদের প্রবেশাধিকার রুখে দেয়ার প্রচেষ্টা জোরদার করব। আমরা আমাদের প্রচেষ্টা কমিয়ে আনছি না বরং তা আরো বাড়াব।

অধিকৃত বিরশেবাতে ইসরাইল-গ্রিস-সাইপ্রাস ৫ম সম্মেলনে নেতানিয়াহু এসব কথা বলেন। মার্কিন সরকারের পূর্ণ সমর্থন নিয়ে সিরিয়ায় ইসরাইলের অপরাধমূলক তৎপরতার কথাও তিনি স্বীকার করেন। এর আগে সিরিয়ায় বহুবার ইসরাইল হামলা চালিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *