পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাবুল বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ মন্তব্য করেছেন।
গত রোববার (২৯ আগস্ট) কাবুল বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ছয় শিশুসহ অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, এ নিয়ে তারা তদন্ত করবে।
এদিকে, বার্তাসংস্থা রয়টার্স জানায়, কাবুল বিমানবন্দরের ভেতরে অন্তত পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ক্ষেপনাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ঠেকিয়েছে।


