পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বৈঠকে বসছে। আজ সোমবার (৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার পর বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও প্রতিনিধি দলে আছেন- সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) মো. ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মো. এ আরাফাত।
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এ প্রতিনিধি দলটি আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছে ৷ প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। এর পর আগামী ১০ অক্টোবর বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।


