মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মালদ্বীপের রাষ্ট্রপতিকে আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই দেশের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ জুন) মালদ্বীপের প্রতিনিধির কাছে প্রধানমন্ত্রীর পাঠানো ৭০০ কেজি আম হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

হাইকমিশনার আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর এট লার্জ আহমেদ সালিমের কাছে উপহার হস্তান্তর করেন। অ্যাম্বাসেডর এট লার্জ মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ফাতিমাত ঘিনা উপস্থিত ছিলেন।

দুই দেশের বন্ধুত্বের সুসম্পর্ক রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বান্যার্জীকে আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *