মালিক-শ্রমিক দ্বন্দ্বে নওগায় ধর্মঘট

মালিক-শ্রমিক দ্বন্দ্বে নওগায় ধর্মঘট

পাথেয় রিপোর্ট : টানা দুইদিন হতে চললো মোটর মালিক-শ্রমিক দ্বন্দ্বে আজ শনিবারও নওগাঁ জেলার সব রুটে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আসা-যাওয়ায় দুর্ভোগ নেমে আসায় বিকল্প হিসেবে জরুরি প্রয়োজনে যাত্রীরা অটোরিকশা ও ব্যাটারি চালিত গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

যাত্রীরা বলছেন, তাদের গন্তব্যে পৌঁছাতে আগের চেয়ে ২০/৩০ টাকা বাড়তি গুণতে হচ্ছে। আবার ভোগান্তিতেও পড়তে হচ্ছে।

এর আগে শুক্রবার ( ৪ জানুয়ারি) সকাল থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্দেশে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করা হয়।

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, ফারুক এন্টারপ্রাইজকে কেন্দ্র করে আমাদের মালিক পক্ষের বাস বন্ধ আছে। তিনি নিয়মকানুন না মেনে অভ্যন্তরীণ রুট থেকে ঢাকায় বাস চলাচ্ছেন। তিনি চেন অব কমান্ড ফলো করেন না।

অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালানোর বিষয়ে গত ১৭/১২/১৮ ইং তারিখে ফারুক এন্টারপ্রাইজকে তিন দিনের মধ্যে সুষ্ঠু সমাধানের জন্য একটি পত্র দেয়া হয়েছিল। কিন্তু তিনি পত্রের কোনো সদুত্তর না দিয়ে সমিতির কোনো নিয়ম না মেনে জোরপূর্বকভাবে রাস্তায় বাস চলাচ্ছেন। এটা সমাধান করে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে বাস চলাচল বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট পালন করা হচ্ছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, মোটর শ্রমিকের পক্ষ থেকে কোনো সমস্যা নাই। মালিকরাই বাস বন্ধ রেখেছেন। আর আমার সব কাগজপত্র ঠিক আছে। বিধায় রাস্তায় নামিয়েছি এবং নিয়মিত বাস চলাচল করছে।

নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মালিক ও শ্রমিকদের বিরোধের জেরে স্থানীয় যে যানবাহনগুলো আছে তা চলাচল বন্ধ করা হয়েছে। আমরা দ্রুত সমস্যা নিরসনের ব্যবস্থা গ্রহণ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *