পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঘোষণা দিয়েছেন, ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান তাকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) আনোয়ার ইব্রাহীমের এই ঘোষণার মধ্য দিয়ে টালমাটাল মালয়েশিয়ার রাজনীতি নতুন দিকে মোড় নিল। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।
এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ কোনা কারণ না জানিয়ে পদত্যাগ করেন। এরপর দেশটির রাজা তাকে অন্তর্বর্তীকালীন প্রধান মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। আনোয়ার ইব্রাহীমের পিপলস জাস্টিস পার্টি (পিকেআর) সদস্যরাও ঘোষণা দিয়েছেন যে, তারা দেশনেতা হিসেবে আনোয়ার ইব্রাহীমকেই মনোনীত করেছেন।


