মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার প্রভাবশালী নেতা মুহিদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

মুহিদ্দীন ইয়াসিন রোবার (১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে শনিবার (২৯ ফেব্রুয়ারি) উভয় পক্ষের সম্মতিতে রাজা এ ঘোষণা দেন।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *