মালয়েশিয়ায় ক্যাসিনো দেখতে গিয়েছিলেন খতীব উবায়দুল হক রহ.

মালয়েশিয়ায় ক্যাসিনো দেখতে গিয়েছিলেন খতীব উবায়দুল হক রহ.

মালয়েশিয়ায় ক্যাসিনো দেখতে গিয়েছিলেন খতীব উবায়দুল হক রহ.

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: একটি ঘটনা না বললেই নয়, মালয়েশিয়াতে শাহ আলম মসজিদ নামে একটি বিশাল মসজিদ নির্মাণ করা হলো। আর তা উদ্বোধনের জন্য বিভিন্ন দেশের রাজা, রাষ্ট্রপতি এবং অন্যান্য গুণীজনকে দাওয়াত করা হয়েছিল। বাংলাদেশ থেকেও আমন্ত্রণ করা হয়েছিল। পাঠানো হয়েছিল বায়তুল মোকাররম মসজিদের খতীব মাওলানা উবায়দুল হক সাহেবকে।

মাওলানা হক সাহেব এক সময় আমার শিক্ষক ছিলেন। তাঁকে নিয়ে আমি ঘুরেছি অনেক জায়গায়। তাঁকে নিয়ে আমি গেনটিং হাইল্যান্ডেও গিয়েছি! তখন আব্বাও আমার সাথে ছিলেন। আমি মাওলানা উবায়দুল হক ও আব্বাকে নিয়ে সেখানে গিয়েছিলাম। খতীব সাহেব বললেন, আমি চূড়ায় যাবো! অর্থাৎ ক্যাসিনো দেখতে যাবো! অথচ মুসলমানদের জন্য সে জুয়ার আড্ডায় যাওয়া নিষেধ। কিন্তু হুজুর সেখানে যাবেনই! আমি নিরুপায় হয়ে নিরাপত্তা প্রহরীকে বলে সেখানে যাওয়ার ব্যবস্থা করলাম। সেই চূড়ায় গিয়ে হুজুর বললেন, এই চূড়ায় আমরা দু’রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাক্ষী রাখতে চাই, এই ভূমি যেন হাশরের মাঠে সাক্ষী দেয়! আব্বাও খুশী হলেন।

আমরা তিনজনই সেখানে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম! আশেপাশে বহু লোকজন ছিলেন। তাদের অনেকেই ছিল অর্ধ উলঙ্গ অবস্থায়। তখন আমাদের দৃষ্টি ছিল আল্লাহর দিকে, আর মানুষের দৃষ্টি ছিল আমাদের দিকে!!
রাব্বানা লাকাল হামদ!

অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক সংবর্ধনাগ্রন্থ ‘দীপ্তিময় দীপালোকের মানুষ’ পৃষ্ঠা-১৮৭

কৃতজ্ঞতা : এহসান সিরাজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *