পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মালয়েশিয়ায় ৩৫টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত ফাইনাল ইয়ার প্রজেক্ট রিসার্চ অ্যান্ড ইনোভেশন পোস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে (আরআইপিসি) বাংলাদেশি শিক্ষার্থী ওলিদ বিন নাসির প্রথম পুরস্কার স্থান অর্জন করেছেন।
চট্টগ্রামের পাঁচলাইশের ছেলে ওলিদ বিন নাসির মালয়েশিয়ার ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন।
৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে নিয়ে এই ইভেন্টি অনুষ্ঠিত হয়। সবাইকে পেছনে ফেলে প্রথম পুরস্কার (ডায়মন্ড) অর্জন করেন এই শিক্ষার্থী।
২০১৯ সালে প্রথম চালু করা ইভেন্টটির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চূড়ান্ত বছরের প্রকল্প, থিসিস বা গবেষণাপত্র উপস্থাপন করা। চলতি মাসের ৫ তারিখ অনলাইনে ওলিদের গবেষণাপত্র জমা করার পর ২৮ আগস্ট জুরিবোর্ড তাকে প্রথম পুরস্কারে ভূষিত করেন।
বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে কোনো পুরস্কার জেতার আনন্দ ব্যাক্ত করতে গিয়ে ওলিদ বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি সম্মানজনক পুরস্কার জেতা খুবই গর্বের। আমি আশা করি আমরা এরকম আরও পুরস্কার জিততে পারব এবং আমাদের দেশকে গর্বিত করতে পারব।


