মাশরাফি এখন গণমানুষের নেতা

মাশরাফি এখন গণমানুষের নেতা

পাথেয় রিপোর্ট : জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজ কেন্দ্রে মাশরাফি পেয়েছেন ১৬৬১ ভোট। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা জাতীয় দলের এ খেলোয়াড় আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, নড়াইল-২ আসনের সবগুলো কেন্দ্রের ফল গণনায় মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪১৮টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৮০০৬টি ভোট।

এছাড়া নিজ কেন্দ্রেও বিপুল ব্যবধানে জয় পেয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার ১৯৪৯ জন। এর মধ্যে ১৬৬১টি ভোট একাই পেয়েছেন মাশরাফি। এই কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন মাত্র ৬৪টি ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী ডা. এস এম নাসির উদ্দিন ৫টি ভোট পেয়েছেন। বাতিল হয়েছে ১টি ভোট।

ম্যাশের প্রতিদ্বন্দ্বী এনপির চেয়ারম্যান ফরিদুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। বেসরকারিভাবে নির্বাচিত মাশরাফি ২ লাখ ৬৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মাঠের খেলায় জয়ী অধিনায়ক এবার রাজনীতির মাঠেও খেল দেখালেন।

এ আসনে ইসলামী আন্দোলনের এস এম নাছির উদ্দীন (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ১২৫, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ফকির শওকত (তারা) ৩০, ইসলামী ঐক্যজোটের (মিনার) মাহাবুব রহমান ১২০ ভোট। মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন।

নড়াইলের মানুষ মাশরাফিকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। মাশরাফি বিন মুর্তজার বিজয় নিশ্চিত জেনে লোহাগড়ায় রোববার সন্ধ্যায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মী, মাশরাফির সমর্থক ও ভক্তরা। তাঁদের চাওয়াটাই ছিল, মাশরাফি বারবার খেলার মাঠে জিতেছেন, সেই মাশরাফি ভোটের মাঠেও জিতবেন।

এদিকে নড়াইল-১ আসনের ১০২ কেন্দ্রের ভোটের ফলে আওয়ামী লীগের কবিরুল হক মুক্তি (নৌকা) পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৯১৯ ভোট। ইসলামী আন্দোলনের হাফেজ খবির উদ্দীন (হাতপাখা) ২ হাজার ৮৩৫, জাতীয় পার্টি (জাপা) মিলটন মোল্লা (লাঙ্গল) ৮২৮ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ১৭৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *