মাসকাট জামে মসজিদে জুমার নামাজ পড়েছেন ফুটবলাররা

মাসকাট জামে মসজিদে জুমার নামাজ পড়েছেন ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক : বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় বাংলাদেশের। ৮ নভেম্বর শুক্রবার ছিল ফুটবলারদের রিকভারি সেশন। সকালে হোটেলের জিমন্যাসিয়ামেই ঘন্টাখানেক জিম করেন ফুটবলাররা। এরপর দুপুরে ওমানের মাসকাট জামে মসজিদে আদায় করেন জুমার নামাজ। শুক্রবার খেলোয়াড়দের কোনো অনুশীলন করাননি কোচ।

বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচে মাসকাট ক্লাবকে ৩-১ গোলে হারানোর পর রাতে বাংলাদেশের ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে কয়েকটি কমিউনিটি। তারা বাংলাদেশের ফুটবলারদের সম্মানে নৈশভোজের আয়োজনও করে।

শনিবার বিকেলে ৪ টায় অনুশীলন করবে বাংলাদেশ। সকালে আছে সুইমিং। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ওমানে। আগামী ১৪ নভেম্বর মাসকাটে ওমানের বিরুদ্ধে খেলবেন জামাল ভূঁইয়ারা।

কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে ফুটবলারদের ১০ দিন আগেই ওমানে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে অনুশীলনের পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচের আয়োজনও করা হয়। যে ম্যাচের বড় জয়ে উজ্জীবিত ফুটবলাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *