মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায় : স্বাস্থ্যমন্ত্রী

মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায় : স্বাস্থ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পারবে না।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়। তাই আমাদের করোনা যুদ্ধে টিকে থাকতে হলে সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং সাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারে আমলে যেসকল উন্নয়ন কাজ হয়েছে, তা অন্য কোনো সরকারের আমলে হয়নি।’

হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *