মাহমুদ মাদানীকে নিয়ে হিন্দি দৈনিকের মিথ্যাচার

মাহমুদ মাদানীকে নিয়ে হিন্দি দৈনিকের মিথ্যাচার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী সোমবার (২৫ মার্চ) হিন্দি ডেইলি পত্রিকা ‘দৈনিক জাগরণে’-এর অভিযোগ করে বলেছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করছে। বাবরি মসজিদ নিয়ে তার বক্তব্য বিকৃতি করে মানুষের সামনে তুলে ধরেছে পত্রিকাটি।

তারা তাদের পত্রিকাটিতে ‘জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি বিবাদমান বাবরি মসজিদের কাটমোকে মসজিদ বলে মনে করেন না’ ই শিরোনাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি কাগজে পড়ার পর মাওলানা মাদানী কড়া ভাষায় নিন্দা জানিয়ে পত্রিকা অফিসে চিঠি পাঠিয়েছেন। তিনি পত্রিকাটিকে ভুল স্বীকার করে নিয়ে সংশোধনী কলাম প্রকাশের আহ্বান জানান।

জানা যায়, পত্রিকাটি সংশোধনী কলাম প্রকাশ করতে অস্বীকার করেছেন। আরএসএস ঘেঁষা এই পত্রিকাটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে জমিয়তে উলামা হিন্দ। এই হিন্দি পত্রিকাটি সম্প্রদায়িক খবর করে থাকে বলে অভিযোগ আছে।

জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি জানান, সোমবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমটি সাক্ষাৎকারের সময় প্রশ্ন করেছিল, ‘আপনি কি বাবরি মসজিদকে মসজিদ হিসেবেই মনে করবেন?’

তিনি উত্তরে বলেন, ‘হ্যাঁ, আমি দৃঢ়ভাবেই ওটাকে মসজিদ হিসেবে মনে করি।’

কিন্তু পরের দিন মঙ্গলবার (২৪ মার্চ) দৈনিক জাগরণ পত্রিকাটি একেবারে উল্টো প্রতিবেদন প্রকাশ করে। তারা লেখেন, মাওলানা মাহমুদ মাদানী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মানেন না।

মাহমুদ মাদানী বলেন, যখন আমার কাছে এই সংবাদ পৌঁছে তখন আমি অবাক হয়ে যাই। পত্রিকাটি যে এত নীচে নামতে পারবে, তা আমি কল্পনাও করতে পারিনি। পরে আমি পত্রিকার সম্পাদককে কড়া শব্দে ভর্ৎসনা করে চিঠি দিয়েছি। শজিমেক পত্রিকাটি তাদের ভুল স্বীকার করতে অস্বীকার করেছে।

জমিয়তে উলামা হিন্দের সূত্রে জানা যায়, জমিয়ত প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে এ বিষয়ে অভিযোগ জানাবে।

গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : পশ্চিমবঙ্গ ডেইলি পত্রিকা কলম, জমিয়তে উলামা হিন্দ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *