মাহমুদ মাদানীর উদ্যোগে হিন্দ জমিয়তের সাহরি-ইফতার সামগ্রী বিতরণ

মাহমুদ মাদানীর উদ্যোগে হিন্দ জমিয়তের সাহরি-ইফতার সামগ্রী বিতরণ

মাহমুদ মাদানীর উদ্যোগে হিন্দ জমিয়তের সাহরি-ইফতার সামগ্রী বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমার থেকে পালিয়ে এসে ভারতে দিল্লি ও মথুরাতে আশ্রয় নেওয়া মুসলিম রোহিঙ্গাদের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জমিয়তে উলামা হিন্দ।

ডেইলি সাফাহাত সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দ মথুরা রাজ্য শাখার সভাপতি মুফতি আহমদ জাকির কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৭ মে) দিল্লি ও মথুরাতে আশ্রয় নেওয়া মুসলমান রোহিঙ্গাদের এসব সামগ্রী বিতরণ করেছে।

এ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউল্লাহ কাসেমী, মাওলানা গয়ুর কাসেমী, মাওলানা ইসলাম উদ্দীন কাসেমী, কারী আব্দুস সামী প্রমুখ।

এ সময় পবিত্র মাহে রমজান মানুষকে দানশীলতা শিক্ষা দেয় মন্তব্য করে মাওলানা গয়ুর কাসেমী বলেছেন, মাহে রমজানে রোজা পালন মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান-সাদকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়।

তিনি বলেন, রমজান মাস সমাজের গরিব-দুস্থদের প্রতি অর্থ দ্বারা সহানুভূতি প্রদর্শনের মাস। প্রতিটি রোজাদার রোজা রাখার মাধ্যমে খাদ্য-পানীয়র অভাবে গরিব-দুঃখী ও দরিদ্র-অসহায় লোকদের কষ্ট অনুভব করে থাকেন। এ জন্য তাদের মধ্যে দানের প্রবণতা সৃষ্টি হয়। ফলে সমাজের সামর্থ্যবান ব্যক্তি রোজা পালনের সঙ্গে সঙ্গে সম্পদ গঠনে গরিব-দুঃখী, দুস্থ, অভাবী, অনাথ, এতিম, মিসকিন ও কপর্দকহীন পথচারীকে প্রয়োজনে অর্থ বণ্টন করে দেবেন। তারা ক্ষুধার্ত হলে প্রয়োজনে তাদের সাহির-ইফতারের বন্দোবস্ত করবেন, এটা মাহে রমজানে দানশীলতা ও বদান্যতা প্রদর্শনের সুবর্ণ সুযোগ।

আশ্রয় নেওয়া মুসলমান রোহিঙ্গাদের উদ্দেশে মাওলানা গয়ুর কাসেমী বলেন, পবিত্র মাহে রমজান বার মাসের মধ্যে সর্বোত্তম মাস। এ মাস রহমত-বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করেন এবং এ মাসে অন্যান্য মাসের তুলনায় ইবাদাতের ফজিলত ও অনেক বেশি। আপনারা এ মাসে ইবাদাত বন্দেগী বেশি বেশি করবেন। যারা আপনাদের এ সাহরি-ইফতারি বণ্টনের আর্থিক শারিরিক ও মানসিকভাবে সহযোগিতা করছে তাদের জন্য ও দোয়া করবেন।

জমিয়তে উলামা হিন্দের প্রেস সেক্রেটারী মাওলানা আজিমুল্লাহ সিদ্দিকী কাসেমীর সূত্রে জানা যায়, জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানীর নির্দেশেই মিয়ানমার থেকে পালিয়ে এসে ভারতে দিল্লি ও মথুরাতে আশ্রয় নেওয়া মুসলমান রোহিঙ্গাদের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। তিনি বলেন, মাওলানা মাদানী সবসময় মুসলমান রোহিঙ্গাদের পাশে ছিলেন এবং মিয়ানমারে বর্বর নির্যাতনের শিকার ও উচ্ছেদ হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে জমিয়তকর্মীদের আহ্বান করেছেন।

অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি সাফাহাত, জমিয়তে উলামা হিন্দ কেন্দ্রীয় অফিস
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *