মাহিন্দা ও বাসিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহিন্দা ও বাসিলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার সদ্যসাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেলেও সেই সুযোগ পাচ্ছেন না তার দুই ভাই মাহিন্দা রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে। এ দুই নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট।

এর আগেই বিক্ষোভকারীদের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া রাজাপাকসে।

খবর ডেইল মিররের খবরে বলা হয়, শুক্রবার লঙ্কান সুপ্রিম কোর্ট এক অভ্যন্তরীণ আদেশে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের অনুমতি ছাড়া আগামী ২৮ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা থেকে বের হতে পারবেন না তারা।

এদিন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল, ডব্লিউডি লক্ষ্মণ ও সাবেক অর্থসচিব এসআর অ্যাটগালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি আবেদনের পক্ষে মত দেন।

আবেদনে শ্রীলঙ্কার অর্থনীতিতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। নির্ভরযোগ্য সূত্রের বরাতে আবেদনকারীদের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ দেশ ছেড়ে চলে যেতে পারেন এবং এর ফলে সঠিক তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *