মাহে রমজানের শেষ জুমায় আল-আকসায় আড়াই লাখ মুসল্লি

মাহে রমজানের শেষ জুমায় আল-আকসায় আড়াই লাখ মুসল্লি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলমানদের প্রথম কেবলাখ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের শেষ জুমায় আড়াই লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় মসজিদে যাওয়ার পথে তিন হাজারের বেশি ইসরাইলি দখলদার বাহিনী ও পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের দেখা যায়।

পবিত্র মসজিদুল আকসায় প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে ইসরাইলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে পশ্চিম তীর থেকে জুমার নামাজে সব বয়সী নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ১২ বছরের কম বয়সী ছেলেরা অংশ নিতে পারবে। তারা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অনেকে জেরুজালেম পরিদর্শন ও মসজিদুল আকসায় নামাজ আদায়ের সুযোগ পায়। অনেক দূরত্বের পথ না হলেও এই সুযোগে অনেকেই প্রথম বারের মতো পবিত্র মসজিদুল আকসায় নামাজ পড়ার সুযোগ পায়।

রামাল্লার ৫১ বছর বয়সী আহমেদ খাসিব বলেন, ‘রমজানের চতুর্থ জুমায় আমি পবিত্র আকসায় নামাজ পড়তে সক্ষম হয়েছি। আল-আকসা মসজিদে রমজান মাসের জুমা ছাড়া অন্য সময়ে অংশ নেয়ার ‍অনুমতি নেই। তাই আমি পুরো বছর এই দিনটির প্রতীক্ষায় থাকি। অথচ আল-আকসা শুধু মুসলিমদের জন্য।’

জুমার খুতবায় আল-আকসা মসজিদের ইমাম শায়খ ইকরামা সাবরি বলেন, আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন প্রান্ত থেকে আজ পবিত্র আল-আকসায় এসেছেন, আপনারা যারা অন্যায় সামরিক চেক পয়েন্টগুলো অতিক্রম করে এসেছেন, আপনারা যারা মাগরিব ও তারাবির নামাজ পড়তে পবিত্র এই মসজিদে এসেছেন, আপনাদের এই যাত্রা বিশ্বের ২০০ কোটি মুসলিমদের জন্য বন্দী আল-আকসার কথা স্মরণ করিয়ে দেয়। সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *