মিছিল-সমাবেশ নিষিদ্ধ কেন সংবিধান পরিপন্থি নয়?

মিছিল-সমাবেশ নিষিদ্ধ কেন সংবিধান পরিপন্থি নয়?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিছিল বা সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৩০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য রোববার দিন নির্ধারণ ছিল।

পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল করার ক্ষমতা সংক্রান্ত পুলিশ আইনের ধারা ২৯-এ বলা হয়েছে, জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরুপ কোনো নিষেধাজ্ঞা সরকারের অনুমতি ছাড়া ত্রিশ দিনের বেশি বলবৎ থাকবে না।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *