মিতু হত্যাঃ মামলার বাদী বাবুল আক্তার নিজেই হচ্ছেন আসামী

মিতু হত্যাঃ মামলার বাদী বাবুল আক্তার নিজেই হচ্ছেন আসামী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যার নতুন মামলায় এক নম্বর আসামি হতে যাচ্ছেন তাঁর স্বামী ও পূর্বের হত্যা মামলার বাদী বাবুল আক্তার।

আজ বুধবার (১১ মে) সকালে ঢাকার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ও পুলিশের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুদার এসব কথা বলেন। তিনি বলেন, পুরোনা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজই আদালতে দেওয়া হবে। নতুন মামলার বাদী হতে পারেন মিতুর বাবা।

পিবিআই প্রধান বলেন, খ্যাতিমান পুলিশ অফিসার ছিলেন বাবুল আক্তার। অনেক কাজ করেছেন। তাঁর স্ত্রীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর মামলা হিসেবে এটি পরিগণিত। বাবুল আক্তার বাদী হয়েছিলেন। পুরোনো মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন দুজন।

বনজ কুমার বলেন, মামলার বাদীকে ইচ্ছা করলেই গ্রেপ্তার করা যায় না। বাদীকে গ্রেপ্তার করতে হলে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। খুলশী থেকে ফাইনাল রিপোর্ট জমা দিতে আজই কোর্টে যাচ্ছে পুলিশ। এটি দাখিলের পর নতুন মামলা হবে। মোশাররফ হোসেন বাদী হতে পারেন। কথা বলা হয়েছে তাঁর সঙ্গে। তাঁকে পিবিআই চট্টগ্রাম নিয়ে গেছে। নতুন মামলায় এক নম্বর আসামি হবেন বাবুল আক্তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *