মিরসরাইয়ে লরি চাপায় ৩ শ্রমিক নিহত

মিরসরাইয়ে লরি চাপায় ৩ শ্রমিক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চট্টগ্রামের মিরসরাইয়ে লরি চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বিসিক শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. শফিক (৪৫), মো. আলম (৫০) ও মো. মাসুক (৩০)। তারা সবাই সড়কের পাশে তেলের পাইপ লাইন বসানোর কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী পাইপ লাইনের শ্রমিক মো. সোহেল জানান, তারা সবাই নাস্তা করে কাজে যাচ্ছিলেন। এসময় একটি লরি এসে তাদের সাথে থাকা তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। নিহতরা তাদের কাছ থেকে কিছুটা দূরে ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘আমরা লরিটি আটক করেছি। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *