মির্জাপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মির্জাপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেল সড়কের মির্জাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী কয়েকদিন যাবৎ ওই এলাকায় ঘুরাফেরা করছিল। সোমবার সকালে ট্রেন লাইন ধরে ব্রিজের উপরে উঠে দক্ষিণ দিকে হাঁটতে থাকে। এমতাবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌঁছালে ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজধানীর কমলাপুর প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্ত না করা গেলে ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *