‘মিস মস্কো’র ইসলাম ধর্ম গ্রহণ

‘মিস মস্কো’র ইসলাম ধর্ম গ্রহণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাশিয়ার সাবেক মডেল ও ‘মিস মস্কো’ ওকসানা ভয়েভোদানা। মালয়েশিয়ার রাজাকে বিয়ে করার পর রানীর আসন পেলেন রাশিয়ার ‘মিস মস্কো’ ও সাবেক মডেল এই তারকা। তিনি তার বর্তমান স্বামীর চেয়ে ২৪ থেকে ২৫ বছরের ছোট।

২০১৫ সালে ‘মিস মস্কো’ প্রতিযোগিতার বিজয়ী হন ওকসানা ভয়েভোদানা। তবে কীভাবে মালয়েশিয়ার রাজার সঙ্গে এই সুন্দরীর পরিচয় হয়েছে তা জানা যায়নি। খবর: দ্যা মস্কো, দ্যা সান।

গত সপ্তাহে মস্কোয়ের সবচেয়ে ব্যয়বহুল শহর ‘বারভিয়া’ তে মালয়েশিয়ার রাজা ও রাশিয়ার ‘মিস মস্কো’-এর এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

পৃথিবীতে অন্য ধর্মালম্বীদের ইসলাম ধর্ম গ্রহণ নতুন কোন ঘটনা নয়। প্রায়শই শোনা যায় ইসলাম ধর্ম গ্রহেণর এই সংবাদ। গত কিছুদিন আগেও এক ব্রাজিলিয়ান পাইলটের ইসলাম ধর্ম গ্রহণ আরব বিশ্বে বেশ সাড়া ফেলেছিলো। ওই পাইলট সৌদি আরবের আকাশ দিয়ে যাবার সময় তার সঙ্গীকে সাক্ষী রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এইবার রাশিয়ান মডেলের ইসলাম গ্রহণে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাসছে মিস মস্কোর নাম।

মালয়েশিয়ার কেলান্তান অঞ্চলের রাজা সুলতান মুহাম্মদকে বিয়ে করেন ওই মডেল। ফলে অঞ্চলটির রানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। বিয়ের আগে নাম পরিবর্তন করে রিহানা রাখেন রাশিয়ান “মিস মস্কো”।

বিয়ের সময় ৪৯ বছর বয়সী ওই রাজা দেশটির জাতীয় পোশাক পরেন। অন্যদিকে একটি গাউন পরেন মডেল। তাদের বিয়ে অনুষ্ঠান অ্যালকোহলমুক্ত ছিল এবং সেখানে সম্পূর্ণ হালাল খাবার খাওয়ানো হয়েছে।

ওকসানা বলেন, আমি মনে করি পুরুষ একটি পরিবারের প্রধান হওয়া উচিৎ। আর অবশ্যই সেই পুরুষের আয় কোনও নারীর চেয়ে সবচেয়ে বেশি হওয়া উচিৎ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *