সিলেট প্রতিনিধি ● ওরা মায়ানমারে মানুষ হত্যা করছে। তাদের জুলুম নির্যাতনে অসহায় নারীরা কাদছে আর বলছে, হে আল্লাহ ! আমাদের জন্য উদ্ধারকারী পাঠাও। মাননীয় প্রধানমন্ত্রী ! পার্শবর্তী দেশ হিসেবে আপনিই হকদার। আপনিই স্বাধীন করতে পারেন ঐ অসহায় মানুষগুলোকে। আরাকানকে স্বাধীন করে ইতিহাসে আপনি স্থান করে নিন। যেভাবে আপনার পিতা বাংলাদেশের মজলুম মানুষগুলোকে স্বাধীনতা দিয়ে ইতিহাস খ্যাত হয়েছেন। মায়ানমার বারবার আমাদের স্বাধীনতায় আঘাত করছে। তারা আমাদের আকাশ সীমা লংঘন করেছে। সীমান্তে মাইন পুতেছে। আমাদের দিকে গুলি ছুড়ছে। অতএব দেশের স্বাধীনতার হেফাজত ও মজলুম রোহিঙ্গাদের উদ্ধারে বার্মায় হামলা চালান। দেশবাসী আপনার পাশে আছে।
গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা সদস্য সচিব জামিআ লুগাতুল আরাবিয়ার প্রিন্সিপাল শায়খুল হাদিস তাহুরুল হক জকিগঞ্জী- এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা আহ্বায়ক মাও. মামুনুর রশিদের সভাপতিত্বে ও মাওলানা তোফায়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুর রউফ, জেলা য্গ্মু আহ্বায়ক মাওলানা আব্দুস সালাম, মাওলানা বদরুল ইসলাম রায়গড়ী, সদর উপজেলা আহ্বায়ক মাওলানা আব্দুন নুর, সদস্য সচিব মাওলানা উসামা আশরাফ, দক্ষিণ সদর উপজেলা আহ্বায়ক মাওলানা এড. সালেহ আহমদ জাকির, বিশ্বনাথ উপজেলা আহ্বায়ক মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সদস্য সচিব মাওলানা কামরান আহমদ শিহাব, ওসমানী নগর উপজেলা আহ্বায়ক মাওলানা হুসাইন আহমদ আল ফাহিম, সদস্য সচিব হাফিজ মিজান হাসান চৌধুরী, কানাইঘাট উপজেলা প্রতিনিধি মাওলানা দিলওয়ার হোসাইন ও মাওলানা আব্দুল কাহের, গোয়াইনঘাট প্রতিনিধি মাওলানা জয়নাল আবেদীন, আল দাওয়াত ছাত্র সংসদ এর শাহ নিছার আহমদ, শাহাজাহান আহমদ, ওসমান আলী, ইমন আহমদ, শোয়াইব খান প্রমুখ।


