পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামিনে মুক্তি পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিন কেন্দ্রীয় নেতা। গত রোববার (১৮ জুলাই) তারা জামিনে মুক্তি পান।
মঙ্গলবার (২০ জুলাই) রাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী বলেন, আমরা আগে থেকে বুঝতে পেরেছি, ঈদের আগে-পরে নেতারা মুক্তি পাবেন। জোট ছাড়ার পর নেতাদের মুক্তি হয়েছে- এটা একটা কারণ হতেই পারে। আশা করি বাকিরাও মুক্তি পেয়ে যাবেন।
জমিয়তের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার (১৮ জুলাই) জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ উল্লাহ জামি, ছাত্র জমিয়তের নেতা আবদুল্লাহ আল মামুন জামিনে মুক্তি পান।
তবে জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয় বলে দাবি করেছে দলীয় একটি সূত্র।
উল্লেখ্য, গত ১৪ জুলাই বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট ছাড়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।


