মুজিববর্ষ উপলক্ষে সৌদি যুবরাজকে আমন্ত্রণ

মুজিববর্ষ উপলক্ষে সৌদি যুবরাজকে আমন্ত্রণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপন এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান সোমবার (২৩ নভেম্বর) ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ আমন্ত্রণ জানান সৌদি রাষ্ট্রদূতকে।

সাক্ষাৎকালে ড. মোমেন ঢাকায় সৌদি দূতাবাসের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে ফিরে যাওয়ার গতিতে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে সৌদি সরকার ও বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান।

তিনি বিশেষ করে আর্মাকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ ইত্যাদি গ্রুপের আগ্রহের কথা জানান।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *