পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৩১ মার্চ) ভোরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি মারা যান।
হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তবে হেফাজত আমির মাওলানা আহমদ শফীর মৃত্যুর পর তার মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করায় মাওলানা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের নতুন কমিটিতে জায়গা হয়নি মুফতি ওয়াক্কাসের।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সরকার স্বীকৃতি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। অভিভক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরশাদের আমলে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন মুফতি ওয়াক্কাস। যশোর ৫ আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদেও নিজের স্থান করে নিয়েছেন এই বরেণ্য আলেমেদ্বীন।
যশোরের মণিরামপুরে নিজের প্রতিষ্ঠিত মাদরাসায় আজ বাদ মাগরিব তার জানাযা হওয়ায় কথা রয়েছে।


