মুসলমানদের পৃথক দেশ দাবি কাশ্মীর মুফতির

মুসলমানদের পৃথক দেশ দাবি কাশ্মীর মুফতির

নিজস্ব প্রতিবেদক : কাশ্মীরের ডেপুটি মুফতিয়ে আজম নাসির উল-ইসলাম বলেছেন, ভারতে মুসলমানরা যেহেতু খুবই ভয়াবহ অবস্থার মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন, ফলে তাদের উচিত আলাদা দেশ দাবি করা।

মঙ্গলবার তিনি বলেন, গরু রক্ষা, লাভ জিহাদ ইত্যাদি নানা ছুঁতোয় ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছেন। অথচ মুসলমানরা ভারতের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠি। মাত্র ১৭ কোটি মানুষকে নিয়ে পাকিস্তান গঠিত হয়েছিল। যদি এখানে নির্যাতন বন্ধ না হয় তাহলে আমাদেরকে নতুন আরেকটি দেশ গঠন করতে হবে। মুসলমানদের উচিত আলাদা দেশ দাবি করা।

ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ করে মুফতি নাসির উল-ইসলাম বলেন, মুসলমানরা এখানে অমানবিক পরিস্থিতির মধ্যে বাস করছে। সরকার তাদের সমস্যা সমাধানে সরকার মোটেও উদ্যোগী নয়। নাসির উল-ইসলাম ২০০০ সাল থেকে কাশ্মিরের ইসলামি শরীয়া সুপ্রিম কোর্টের ডেপুটি মুফতির দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *